শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবারই মা হচ্ছেন নুসরাত

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল সেপ্টেম্বরে নয়, আগস্টের শেষেই মা হতে চলেছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। সূত্রের খবর অনুযায়ী, বুধবার কিংবা বৃহস্পতিবার পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চলেছেন অভিনেত্রী। তবে তাঁর সি সেকশন কবে হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি তাঁর চিকিৎসক। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে বৃহস্পতিবার মা হবেন নুসরত জাহান।

নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে অভিনেতা যশের সঙ্গে তাঁর সম্পর্ক, গত কয়েক মাসে নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। তাঁর বাচ্চার বাবা কে সে নিয়ে যদিও মুখ খোলেননি অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে, যেভাবে প্রেগন্যান্সি পিরিয়ডে সবসময় তাঁর পাশে থেকেছেন যশ, সেভাবেই হাসপাতালেও নুসরতের পাশেই থাকবেন তিনি। তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে চাননি যশ।

রবিবার আউটিংয়ের ছবি পোস্ট করে নুসরত লিখেছিলেন, ভালো দিনের দিকে এগোচ্ছেন। সেদিন থেকেই শুরু হয় গুঞ্জন, তাহলে কি এই সপ্তাহেই মা হতে চলেছেন অভিনেত্রী। মঙ্গলবারও যশ ও নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি দেখে বোঝা যাচ্ছে ,তারা হোটেলে একসঙ্গে খেতে গিয়েছিলেন। তারই মাঝে বুধবার সকালেই জানা যায় যে, নুসরতের ‘বেটার ডেজ’ সত্যিই একেবারে দোরগোড়ায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বৃহস্পতিবারই মা হচ্ছেন নুসরাত

প্রকাশিত সময় : ০৪:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১