শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজনগরে আলোচিত সাদিকুর হত্যা মামলার তিন আসামী গ্রেফতার 

 র‌্যাব-৯ শ্রীমঙ্গল ইউনিটের  অভিযানে মৌলভীবাজারের রাজনগরে আলোচিত  সাদিকুর রহমান (২১)কে  হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বড়লেখা থেকে ওই হত্যা মামলার এজাহারনামীয় পলাতক তিন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাকিন আহমদ বাবু (১৮), ফাহাদ আহমদ (২০) ও রাকিম আহমদ (২০)।তারা সবাই রাজনগর উপজেলার সারমপুর গ্রামের আবসার আলীর পুত্র।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসার আল আলম মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানান, গত শুক্রবার (১৮ নভেম্বর) জেলার রাজনগর উপজেলার সারমপুর গ্রামের গ্রেফতারকৃত আসামীদের আপন চাচাতো ভাই সাদিকুর রহমান (২১) কে পরিবারিক কহলের জেরে রাস্তায় একা পেয়ে ধারালো দেশীয় অস্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সাদিকুর রহমান (২১) কে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভিকটিমের আপন বড় ভাই বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা করলে তাদেরকে গ্রেফতার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজনগরে আলোচিত সাদিকুর হত্যা মামলার তিন আসামী গ্রেফতার 

প্রকাশিত সময় : ০৮:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২