শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বাড়ল এলপিজির দাম

নভেম্বর মাসের দাম বৃদ্ধির ধারাবাহিকতা ডিসেম্বরেও অব্যাহত রেখেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করায় গত মাসের তুলনায় এবার এলপিজির দাম বাড়ানো হয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ। এতে প্রতি কেজি এলপিজির দাম দাঁড়িয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। এই হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ থেকে বেড়ে ১ হাজার ২৯৭ টাকা করা হয়েছে। একইভাবে বেড়েছে অটোগ্যাসের দামও। নির্ধারিত নতুন দাম রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। এ সময় কমিশনের সচিব খলিলুর রহমান খান, সদস্য মোকবুল-ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, গত মাসের তুলনায় আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেড়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ। প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন ৬৫০ মার্কিন ডলার বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এদিকে ডিসেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬০ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এই দাম ছিল ৫৮ টাকা ২৮ পয়সা। তবে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দাম প্রায় একই আছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় নভেম্বরে প্রতি লিটারের দাম ছিল ২২ পয়সা। এবার তা এক পয়সা বাড়িয়ে করা হয়েছে ২৩ পয়সা।

বিইআরসি জানিয়েছে, ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বেড়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফের বাড়ল এলপিজির দাম

প্রকাশিত সময় : ১০:০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২