সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনুশীলনে ফিরলেন সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে গত শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও প্রথম দিনের অনুশীলনে ছিলেন না টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

যদিও শনিবার (২৮ আগস্ট) থেকে অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বেলা ২টায় শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। সতীর্থরা যখন গা গরম করছেন সাকিব তখন ব্যাট প্যাড নিয়ে চলে যান ইনডোরে নেট অনুশীলনে।

গত ২৪ আগস্ট দিবাগত রাতে দেশে ফিরেছেন এই অলরাউন্ডার। মূলত ৭২ ঘণ্টার কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় প্রথম দিনের অনুশীলনে ফিরতে পারেননি তিনি। এর ফলে শুক্রবার সাকিবকে ছাড়াই বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেয়।

বাংলাদেশের ১৯ সদস্যের স্কোয়াডের সঙ্গে আছেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম। মূলত ব্যাটসম্যানদের নেটে বোলিং করতেই তাদের সঙ্গে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পেছনে দারুণ অবদান রেখেছিলেন সাকিব। তিনি ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন পুরো সিরিজজুড়ে। ব্যাট হাতে ১১৪ রানের পাশাপাশি ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এর ফলে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন এই অলরাউন্ডার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনুশীলনে ফিরলেন সাকিব

প্রকাশিত সময় : ০৪:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১