শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ৭

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এসময়ে সাতজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে এ ভাইরাসে এখন পযন্ত মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৯ জনে থাকলেও শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩১ জনে।

সোমবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় এক হাজার ৪৮৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৪৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের শূন্য দশমিক ৪৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৫৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৭ হাজার ৩৫১ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ৭

প্রকাশিত সময় : ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২