মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন 

তীব্র শীত আর ঘন কুয়াশায়  বিপর্যস্ত জনজীবন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতে চরম ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ।  আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, রোববার (১ জানুয়ারি) সকাল ৬টায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ। সকালে হিলি বন্দর শহর ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় ধীরগতিতে চলছে যানবাহন। হেডলাইট জ্বালিয়েও বেশি দূর রাস্তা দেখতে পাচ্ছেন না গাড়ি চালকরা। ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চল থেকে বাস-ট্রাক হিলিতে আসতে সময় লাগে ৬ থেকে ৮ ঘণ্টা। কুয়াশার কারণে এখন সময় লাগছে ১২ থেকে ১৪ ঘণ্টা। এদিকে, ছোট আকারের যানবাহন রিকশা-ভ্যান ও অটোচালকরাও পড়েছেন বিপাকে। সকালে শীত আর কুয়াশায় তেমন যাত্রী পাচ্ছেন না তারা। গত কয়েক দিন থেকে দুপুর ১২টা পর্যন্ত থাকছে ঘন কুয়াশা। দেখা মিলছে না সূর্যের। ফলে বিপাকে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সকালে বাড়ি থেকে বেড় হয়েও কোনো কাজ পাচ্ছেন না তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন 

প্রকাশিত সময় : ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩