শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ৩১ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জনের।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। ৪ হাজার ১৮৯টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৪ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৩০ জন। প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৪ ঘণ্টায় ৩১ জনের করোনা শনাক্ত

প্রকাশিত সময় : ০৬:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩