শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংক খাত নিয়ে গুজব: চারজন কারাগারে

ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক খাত নিয়ে গুজব ছড়ানোর মামলায় বৃহস্পতিবার চার আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন—মো. সাইদ উল্লাহ, মো. মোশাররফ হোসেন, শহিদুল্লাহ মজুমদার ও ক্যাপ্টেন (অব.) হাবিবুর রহমান। বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্যাংক খাত নিয়ে গুজব: চারজন কারাগারে

প্রকাশিত সময় : ০৮:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩