সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু

রাজধানী কামরাঙ্গীরচরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর আহসানবাগ সিলেটি বাজার এলাকার বোরহান উদ্দিনের পাঁচতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো আব্দুর রহিম (৯) ও লামিয়া (৪)। তারা মামাতো ফুপাতো ভাই-বোন। রহিমের বাবার নাম রোমান মিয়া ও লামিয়ার বাবার নাম আব্দুর রশিদ মিয়া।মৃতের ভাই রাসেল বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনের ছাদে তারা খেলা করছিল। খেলার সময় দুই শিশু ছাদ থেকে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ওই ভবনে বাউন্ডারি দেয়াল ছিল না। তাদের মা-বাবা অন্যের বাসা বাড়িতে কাজ করেন। তারা ওই বাসার ভাড়াটিয়া।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহী চেম্বার নির্বাচন: বিএনপিপন্থী ১১, জামায়াতপন্থী ১০ পদে জয়ী

রাজধানীতে ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩