শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ঢাবি ছাত্রলীগের ২ জন বহিষ্কার

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী। বহিষ্কৃতরা হলেন: কবি জসীম উদ্দীন হলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজির আরাফাত তুষার এবং জগন্নাথ হলের আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহুল রায়।তানজির আরাফাত তুষার কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাহুল রায় কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদেরকে হিষ্কার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো অপরাধকে প্রশ্রয় দেয় না। তিনি আরও বলেন, সাময়িকভাবে বহিস্কৃত শিক্ষার্থীদের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না’ মর্মে পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ঢাবি ছাত্রলীগের ২ জন বহিষ্কার

প্রকাশিত সময় : ১১:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩