শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী বইমেলা ও ভাষা উৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শুরু হচ্ছে ৮ দিনব্যাপী বই মেলা ও ভাষা উৎসব। বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম ও রিয়েল স্টার সোসাইটির যৌথ আয়োজনে এই মেলাটি শুরু হবে আগামী ২১ ফেব্রুয়ারি। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলাটির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকলে ৫ টায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানান স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলি আসাদুল্লাহ আরাফাত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন বিষয় কার্যাবলী, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, তরুণ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি বর্তমান যুব সমাজ সাহিত্যচর্চা থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে যা তাদের সার্বিক মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। রিয়েল স্টার সোসাইটির সহায়তায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম দেশের নামকরা প্রকাশকদের সাথে নিয়ে ৮ দিনব্যাপী অমর একুশে বইমেলা ও ভাষা উৎসবের আয়োজন করেছে। এবারের বইমেলা ৩০টি প্রকাশনীর বই পাওয়া যাবে। প্রকাশনী গুলোর মধ্যে বই পাওয়া যাবে শিখা প্রকাশনী, বিদ্যাপ্রকাশ প্রকাশনী, চারুলিপি প্রকাশনী, মদিনা প্রকাশনী, আদিগন্ত প্রকাশনী, সন্দেশ প্রকাশনী, সংবেদ প্রকাশনী, সিডি প্রকাশনী, সমতট প্রকাশনী, কবি প্রকাশনী, চন্দ্রবিন্দুসহ আরও বিভিন্ন প্রকাশনীর। পাঠকদের কাছে বই মেলাকে আরও আকর্শনীয় করে তুলতে উক্ত আয়োজনে পাশাপাশি থাকছে আটদিন ব্যাপী পত্র লিখন উৎসব, বর্ণমালা প্রদর্শনী, উত্তরবঙ্গের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠনগুলির অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা। লিখিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে সকাল ১০টায় মেলাটির উদ্বোধন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত চলবে এ মেলা। বই মেলার সহ-আয়োজক হিসাবে থাকছে রিয়েল স্টার সোসাইটি। এসময় আরও উপস্থিত ছিলেন, রিয়েল স্টার সোসাইটির জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. রোকসানা বেগম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অলি আসাদুল্লাহ সারাফাত। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সুলতান-উল-ইসলাম, প্রফেসর হুমায়ুন কবীর, রিয়েল স্টার সোসাইটির জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. রোকসানা বেগম, রিয়েল স্টার সোসাইটির ভাইস চেয়ারম্যান সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান। উল্লেখ্য, একই সাথে রিয়েল স্টার সোসাইটির আয়োজনে রাজশাহী কলেজে লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে ৮ দিনব্যাপী এ বই মেলা। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮ পর্যন্ত মেলা চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবিতে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী বইমেলা ও ভাষা উৎসব

প্রকাশিত সময় : ০১:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩