বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাল্ট প্রাইজ প্রতিযোগিতা

‘হাল্ট প্রাইজ’ একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা যেখানে সামাজিক সমস্যা সমাধানমূলক পরিকল্পনা উত্থাপিত হয়। যেখানে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা মেধা-মনন ব্যবহার করে অনন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রদর্শনের মাধ্যমে বিশ্বের যে কোনও অর্থনৈতিক, সামাজিক বা পরিবেশ কোন সংকট নিরসনে সহায়তা করে। যা বেকারত্ব এর হার লক্ষনীয়ভাবে কমিয়ে আনতে কিংবা প্রচুর কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা তৈরি করতে সক্ষম। হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে উদ্ভাবনী তরুণদের বিভিন্ন চ্যালেঞ্জিং সমস্যা সমাধান করতে দেওয়া হয়। প্রতি বছর বিশ্বের প্রায় ১২১টি দেশে ৩০০০ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল, এডুকেশন ফাস্ট এবং ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এর অংশীদারিত্বে এই ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। সর্বশেষ গ্লোবাল সামিটে জাতিসংঘের তত্ত্বাবধানে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮.৫ কোটি টাকা) প্রদান করা হয় তাদের বিজনেস আইডিয়া বাস্তবায়নের জন্য।অন ক্যাম্পাস প্রোগ্রামের পুরোটা জুড়ে সহযোগিতায় থাকবেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রাম-২০২৩’ এর অর্গানাইজিং কমিটি। গত ১০ ফেব্রুয়ারী থেকে Hult Prize at Varendra University on campus programme 2023 প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের ‘HULT Prize at Varendra University’ ফেসবুক পেজ থেকে ফরম সংগ্রহ করে আবেদন করতে বলা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অন ক্যাম্পাস প্রোগ্রামের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে থাকবেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান। প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের বিষয়ে নোমান বলেন, উক্ত প্রতিযোগিতায় অংশ নিতে হলে শিক্ষার্থীদের ৩-৪জন সদস্যের টিম গঠন করতে হবে। প্রথম ধাপে প্রতিটি টিমকে নিজ নিজ আইডিয়াটি ১০০ শব্দের মধ্যে বিশ্লেষণ করতে হবে একই সাথে এর উপর ৩ মিনিটের একটি ভিডিও সাবমিট করার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে বিচারকমণ্ডলী রেজিস্ট্রেশন করা টিমগুলো থেকে প্রাথমিকভাবে বাছাই করবেন এবং প্রথম রাউন্ডে কোন টিমগুলো অংশ নিবে তা নির্বাচন করবেন। তারপর সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিম রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাল্ট প্রাইজ প্রতিযোগিতা

প্রকাশিত সময় : ০৮:৫২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩