নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার ভুলতায় নান্নু স্পিনিং মিলে আগুন লেগেছে। দুপুর ১টা ৭ মিনিটে খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের ১টি ইউনিট। পরে ধারাবাহিকাবে সেখানে আরও ৬টিসহ মোট সাতটি ইউনিট কাজ করছে। অন্যদিকে আড়াইহাজারের এসপি কেমিক্যালে আগুনের খবর আসে দুপুর ১টা ৩৫ মিনিটে। সেখানে অগ্নিনির্বাপণে কাজ করছে ৬টি ইউনিট। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নারায়ণগঞ্জের দুই স্থানে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৭:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- ১৫৮
Tag :
সর্বাধিক পঠিত






















