শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ পারভেজ মিয়া (৩০) এবং মোঃ চান মিয়া (২৮) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

শ্রীমঙ্গল থানার এসআই জামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে  তাদেরকে আটক করেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে  ১২ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলার  মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে দুজনকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশি করে  তাদের কাছ থেকে  ১৫০ পিস  ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায় , আটককৃত দুইজনই এলাকায়  মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত । তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন আছে। আটককৃত পারভেজ মিয়া মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের দিশালোক গ্রামের রাজা মিয়ার ছেলে এবং  আর চান মিয়া শ্রীমঙ্গল উপজেলার  ছাত্রাবট গ্রামের মৃত আমির আলির ছেলে। 

তাদের  বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের  করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত সময় : ০৯:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩