বিশ্বকাপ বাছাইয়ে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) চিলির বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। এর মাধ্যমে বাছাইয়ে টানা সাতটি ম্যাচের সবগুলোতে জয় পেয়েছে তারা। ফলে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করল তিতের শিষ্যরা।
ম্যাচের ৬৪ মিনিটের সময় এভারটন রিভেরো বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমে গোল করেন। আর এই এক গোলই ব্রাজিলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেয়।
ম্যাচটির ৬১ ভাগ সময় বল নিজেদের দখলে রাখে চিলি। ব্রাজিল রাখে ৪১ ভাগ। নিজেদের বেশ কয়েকজন সেরা খেলোয়াড়কে না পাওয়ায় হয়তো ব্রাজিলকে বল দখল রাখতে কষ্ট হয়েছে। তবুও ব্রাজিলই শেষ হাসিটা হেসেছ। বিশ্বকাপ বাছাইয়ে ৫ সেপ্টেম্বর নিজেদের পরবর্তী ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার। নিজেদের বেশ কয়েকজন সেরা খেলোয়াড়কে ছাড়া কোপার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তারা জয় তুলে নিতে পারে কি না এটিই দেখার বিষয়।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























