মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল ফুটবলে দুঃসংবাদ

বিশ্বকাপ শুরুর আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ডিফেন্স লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ নাম এদের মিলিতাও ও ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। আর চেলসিতে তরুণ সেলেসাও ফরোয়ার্ড এস্তেভাওয়ের বিশ্বকাপে খেলাও এখন শঙ্কার মুখে।

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া এস্তেভাও প্রিমিয়ার লিগের বাকি মৌসুমে আর খেলতে পারবেন না। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোটে পড়ার পর কান্নারত অবস্থায় মাঠ ছাড়েন তিনি। চেলসির অন্তর্বর্তী কোচ ক্যালাম ম্যাকফারলেন অবশ্য আশা করছেন, ১৯ বছর বয়সী এই তারকা বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পাবেন। তবে সতর্ক করে বলেছেন, এ বিষয়ে এখনই কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

গত বছর পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেওয়া এস্তেভাও চলতি মৌসুমে আটটি গোল করেছেন। সর্বশেষ ছয় আন্তর্জাতিক ম্যাচে পাঁচ গোল করায় ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে তাকে রাখার জোর সম্ভাবনা ছিল।

এদিকে ব্রাজিলের আরেক ফরোয়ার্ড রদ্রিগোর ডান হাঁটুর মেনিসকাস ছিঁড়ে যাওয়া এবং অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিল) ইনজুরির কারণে নিশ্চিতভাবেই বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন।

গত মার্চে চোট পাওয়ার পর সামাজিক মাধ্যমে ২৫ বছর বয়সী রদ্রিগো লিখেছিলেন, ‘আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি। এই ইনজুরিটিকেই আমি সব সময় সবচেয়ে বেশি ভয় পেতাম।’ ২০২২ সালে কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে পাঁচ ম্যাচ খেলেছিলেন রদ্রিগো।

এদিকে ব্রাজিলের জন্য আরও একটি দুঃসংবাদ এসেছে এদের মিলিতাওকে ঘিরে। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচটি রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জিতলেও সেদিন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই ডিফেন্ডার।

চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে ছুরি-কাঁচির নিচে যেতে হবে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে। ইউরোপীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রোপচারের পরও বিশ্বকাপের জন্য যথাসময়ে সম্পূর্ণ ফিট হতে পারবেন না তিনি।

আগামী ১৪ জুন ইস্ট রাডারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ মিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বৃষ্টির পানি কাজে লাগাতে হবে: মির্জা ফখরুল

ব্রাজিল ফুটবলে দুঃসংবাদ

প্রকাশিত সময় : ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬