মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা চলতি বছরের বিশ্বকাপকে সামনে রেখে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে। জানা গেছে, নতুন প্রস্তাব অনুযায়ী দুটি ধাপে আগের হলুদ কার্ড মুছে ফেলার ব্যবস্থা রাখা হবে—একটি গ্রুপ পর্ব শেষে এবং আরেকটি কোয়ার্টার ফাইনালের পর। এর ফলে খেলোয়াড়দের ওপর শাস্তির ঝুঁকি কিছুটা কমবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো দল কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পাঁচটি ম্যাচ খেলে এবং এই সময়ের মধ্যে দুইবার হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হতে হয়।

তবে এবার বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হওয়ায় একটি অতিরিক্ত পর্ব যুক্ত হয়েছে। এতে ম্যাচের সংখ্যাও বাড়ছে, ফলে আগের নিয়মে খেলোয়াড়দের নিষেধাজ্ঞার ঝুঁকি অনেক বেশি হয়ে যাচ্ছে বলে মনে করছে সংস্থাটি।

নিয়ম পরিবর্তন না করলে অনেক খেলোয়াড়কে ছয়টি ম্যাচ খেলে শেষ আটে পৌঁছাতে হবে এবং তারা সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারেন—এই আশঙ্কা থেকেই নতুন ভাবনা।

তাই তিনটি হলুদ কার্ডে নিষেধাজ্ঞা করার বদলে দুই দফায় কার্ড মুছে ফেলার পদ্ধতিকে বেশি ন্যায্য মনে করা হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা খেলোয়াড়দের না পাওয়ার ঝুঁকিও কমবে।

এই প্রস্তাবটি কানাডার ভ্যানকুভার শহরে অনুষ্ঠেয় সংস্থাটির কাউন্সিল সভায় আলোচনার জন্য তোলা হবে।

নতুন নিয়ম চালু হলেও দুইটি হলুদ কার্ডেই নিষেধাজ্ঞার বিধান বহাল থাকবে। তবে পরিবর্তনের ফলে খেলোয়াড়দের জন্য নিষেধাজ্ঞার ঝুঁকি সীমিত কিছু ম্যাচের মধ্যেই থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দুইটিতে হলুদ কার্ড দেখলে বা নকআউট পর্বের শেষ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনালের মধ্যে দুই ম্যাচে কার্ড পেলে একটি ম্যাচে নিষিদ্ধ হতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বৃষ্টির পানি কাজে লাগাতে হবে: মির্জা ফখরুল

বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

প্রকাশিত সময় : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬