রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৫ জনের। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ৫ জন। তবে আগেরদিন মৃত্যু হয় ৭ জনের।
হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৫ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন তিনজন। আর দুইজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। মৃতদের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন করে চারজন। আর বাকি একজন নওগাঁর বাসিন্দা। সর্বশেষ একদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ২২ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৪০। এদের মধ্যে ৬৬ জন করোনা পজেটিভ রোগী। রোগী কমে আসায় ৫১৩ টি থেকে কমানো হয়েছে বেড সংখ্যাও। বর্তমানে ২৮৬ টি বেড প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক: 

























