বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে বহিরাগতদের অকারণে প্রবেশ ও যত্রতত্র ঘোরাফেরা নিষিদ্ধ করেছে। সঙ্গতকারণে কারও ক্যাম্পাসে আসার প্রয়োজন হলে প্রবেশ গেটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা পরিচয় যাচাই ও ক্যাম্পাসে প্রবেশের কারণ নিশ্চিত হয়ে প্রবেশ করতে দেবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে রোববার দিনভর ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ ছয়টি দাবি জানান শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত সময় : ১১:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩