শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে রেলপথ অবরোধের ঘটনায় মামলা

ব্যবসায়ীদের সাথে সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ঘটনায় থানায় মামলা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে এ মামলা করেছেন। সোমবার (১৩ মার্চ) রাত ১১টায় রাজশাহী রেলওয়ে থানায় মামলাটি রেকর্ড হয়েছে। তবে মামলায় ‘শিক্ষার্থী’ শব্দটি উল্লেখ নেই। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করা, রেললাইনের ৯২টি প্যান্ডল ক্লিপ খুলে নেওয়া, একটি স্টিল স্লিপার চুরি করা এবং একটি স্লিপার পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। এছাড়া রেলওয়ের একটি গুমটি ঘরের জানালা ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। ওসি জানান, রাবির শিক্ষার্থীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন সেটি মামলার এজাহারে উল্লেখ নেই। এজাহারে বলা হয়েছে, অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ বিক্ষুব্ধ জনতা এসব ঘটনা ঘটিয়েছে। কারা এসবের সঙ্গে জড়িত তা পুলিশ খুঁজে বের করে ব্যবস্থা নেবে বলেও জানান ওসি।

এর আগে গত শনিবার সন্ধ্যায় রাবির শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে বিনোদপুর বাজারের দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। এছাড়া সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্স ও পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং সাত পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এই মামলায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাত ‘বিক্ষুব্ধ জনতা’কে আসামি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে রেলপথ অবরোধের ঘটনায় মামলা

প্রকাশিত সময় : ০৩:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩