সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘মোটা’ হওয়া নিয়ে সমালোচকদের জবাব দিলেন নেইমার

কোপা আমেরিকা শেষে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। ফুরফুরে মেজাজে থাকার কারণে কিনা, শারীরিকভাবে বেশ ওজন বেড়ে যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। নেইমারের হঠাৎ ‘মোটা হয়ে যাওয়া’ বা ‘ভূঁড়ি’ দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমত ট্রল শুরু হয়ে যায়।

অনেকে কটাক্ষ ও কটূক্তি করেন পিএসজি ফরোয়ার্ডের শারীরিক পরিবর্তন নিয়ে। এবার সেই সমালোচনার জবাব দিলেন নেইমার।

অবশ্য বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের ১-০ গোলে জয়ের পর ২৯ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে সমালোচনা অনেকটা কমে আসে। কিন্তু তারপরও আর চুপ করে থাকতে পারলেন না নেইমার। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষকারীদের কড়া জবাবই দিলেন তিনি।

ইনস্টাগ্রামে এক পোস্টে নেইমার লেখেন, ‘এই জার্সিটি বড়। আমার ওজন ঠিক আছে। পরের ম্যাচে আমি মিডিয়াম সাইজের জার্সি পরব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘মোটা’ হওয়া নিয়ে সমালোচকদের জবাব দিলেন নেইমার

প্রকাশিত সময় : ০৬:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১