শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় ৮ জুয়ারি আটক

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়ারিকে আটক করা হয়েছে। এসময় নগদ ২০ হাজার ৫শ  টাকা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে  কুলাউড়া থানা পুলিশ একটি দল কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে  অভিযান চালিয়ে  জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), তানু মিয়া (৪২), বাছিত মিয়া (৩৫), লায়েছ মিয়া (৫০),  আলাল মিয়া (৪০), জনু মিয়া (৩৫),  জিতু মিয়া (৪০) ও তারেক মিয়া (২৭) নামে ৮ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রংয়ের ২শ ৮টি তাস এবং নগদ ২০ হাজার ৫শ টাকা জব্দ করা হয়। এব্যাপারে  আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের  করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কুলাউড়ায় ৮ জুয়ারি আটক

প্রকাশিত সময় : ০৭:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩