২০২২-২০২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
আজ ৬ এপ্রিল বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।এজন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে
এ তথ্য নিশ্চিত করেছেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মো.আইনুল ইসলাম।তিনি বলেন,গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে কমিটি গঠন করা হয়েছে।কেন্দ্রীয় কমিটিতে থাকছেন উপাচার্য,কোষাধ্যক্ষ,রেজিস্ট্রার এবং সব অনুষদের ডিন। ইউনিট ভিত্তিক কমিটিতে আছেন সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং বিভাগগুলোর চেয়ারম্যান।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভাপতি করে ভর্তি কমিটি গঠন করা হয়েছে এবং সদস্য সচিব করা হয়েছে রেজিস্ট্রারকে। অন্য সবাই সদস্য। ইউনিটে ডিন আহ্বায়ক এবং একজন যুগ্ম আহ্বায়ক থাকবেন। অন্যরা থাকবেন সদস্য।
এর আগে গত সেমবার(৩ এপ্রিল) নিজসব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন করেন জবি শিক্ষক সমিতি।মানববন্ধন শেষে উপচার্যের কক্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার এবং কমিটি গঠন করার আহবান জানিয়ে অবস্থান নেন শিক্ষকরা।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আনুষ্ঠানিকভাবে গুচ্ছ থেকে বেরিয়ে গেলো জবি।
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- ১০০
Tag :
সর্বাধিক পঠিত


























