দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৭০ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। আজ শুক্রবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৬১ জন। ২৪ ঘণ্টায় ৭৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গত ২৪ ঘণ্টায় ৩ জনের করোনা শনাক্ত
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৭:৪৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- ৭৬
Tag :
সর্বাধিক পঠিত



























