শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’-সরকারের মূলনীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’—এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে।

শনিবার (১৮ জুলাই) কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের সহায়তায়ও সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যেসব কৃষকের বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করা হবে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়ক এবং অন্যান্য অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার সবসময় জনগণের পাশে থাকবে এবং মানুষের কল্যাণ ও ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’-সরকারের মূলনীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত সময় : ০৫:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬