রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৩১৫ রোগী হাসপাতালে, মৃত্যু ১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে েগত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৫ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৫৩ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮১৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনে ১ হাজার ৪৬০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে, আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭৬৯৮ জনের। গত জুলাই মাসে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে ১১৩১ জন ও ঢাকার বাইরে ১৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৩১৫ রোগী হাসপাতালে, মৃত্যু ১

প্রকাশিত সময় : ০৯:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১