শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোভিড বিধি না মানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ বন্ধ

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের শুরুতেই হোঁচট খেলো। আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার কোভিড স্বাস্থ্যবিধি না মানায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায় খেলা।

বাংলাদেশ সময় রবিবার রাত ১টায় এ ম্যাচ শুরু হয়। তার কয়েক মিনিট পরেই খেলা বন্ধ হয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।

খেলা শুরু হওয়ার পর পরই ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ম্যাচ বন্ধ করে দিতে আসেন। এ নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। একপর্যায়ে আর্জেন্টিনার ফুটবলাররা মাঠ ছেড়ে চলে যায়। তবে মাঠেই ছিল ব্রাজিলের খেলোয়াড়রা।

মেসিকে বুঝিয়ে মাঠে আনার চেস্টা করছেন দানি আলভেস।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চার আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, জিও লে সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়াকে কোয়ােন্টাইনে থাকতে অথবা নিজ দেশে চলে যাওয়ার নির্দেশ দেয় ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু আর্জেন্টাইন এ চারজন দলের সঙ্গে হোটেল থেকে স্টেডিয়ামে আসেন এবং গোলরক্ষক মার্টিনেজ, জিও লে সেলসো ও ক্রিশ্চিয়ানো রোমেরো শুরুর একাদশে মাঠে নামেন। আর্জেন্টিনা টিম হোটেলে গিয়ে বিষয়টি অবগত করার পরও তারা মাঠে আসেন।

ব্রাজিলের করোনার নিয়ম অনুযায়ী ইউনাইটেড কিংডম থেকে আসা যে কোন অ-ব্রাজিলীয়কে ১০ দিনের বাধ্যতামূ্লক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে নির্দেশনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোভিড বিধি না মানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ বন্ধ

প্রকাশিত সময় : ০৩:১৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১