শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৪২ হাজার যানবাহন পারাপার

ঈদের ছুটিতে বাড়ি ফিরছে কর্মজীবী নানা শ্রেণী-পেশার মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। সর্বশেষ হিসাবে বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ৪২ হাজার ৩৬৫টি যানবাহন পারাপার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। শুক্রবার (২১ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল। বঙ্গবন্ধু সেতু (বিবিএ) জানায়, এরমধ্যে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইল অংশের টোলপ্লাজা দিয়ে ২৭ হাজার ৩৫৮ টি যানবাহন পারাপার হয় ও টোল আদায় হয় ১ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশের টোলপ্লাজা দিয়ে যানবাহন পারাপার হয় ১৫ হাজার ৭ টি ও টোল আদায় হয় ১ কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা। নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, সকাল থেকেই যানবাহন অতিরিক্ত চাপ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৪২ হাজার যানবাহন পারাপার

প্রকাশিত সময় : ১০:১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩