বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘একজন শিক্ষার্থীর পেছনে যেন দুজন অভিভাবক না আসে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে দুজন অভিভাবক না আসার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে এ আহ্বান জানান উপাচার্য। উপাচার্য বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা এখন যথেষ্ট বড় হয়েছে। তাদের আমাদের ছেড়ে দিতে হবে। এখন ওকে নিজের মতো করে কাজ করতে দিয়ে সক্ষম করে তোলা আমাদের জন্য জরুরি। একজন শিক্ষার্থীর পেছনে যেন দুইজন অভিভাবক না আসে। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তারা মেধা এবং সক্ষমতার স্বাক্ষর ইতোমধ্যে রেখেছে ভালো ফলাফলের মাধ্যমে।’ তিনি বলেন, ‘বাড়তি যানবাহন, অন্যান্য পরিবহন সেগুলো যেন প্রবেশ না করে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে। বাড়তি মানুষের চাপ, উৎসুক মানুষের চাপ যেন না থাকে। শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য আমাদের শিক্ষকরা আছেন, কর্মকর্তা-কর্মচারীরা আছেন, স্বেচ্ছাসেবকরা আছেন। সহযোগিতার সব ব্যবস্থাপনা রাখা হয়েছে।’ প্রশ্নফাঁসের বিষয়ে উপাচার্য বলেন, ‘অসাধু চক্রের নানা ধরনের অপপ্রয়াস, ডিজিটাল জালিয়াতি, প্রশ্নফাঁসসহ নানা ধরনের তৎপরতা ছিল। তাদের মূলোৎপাটনের একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম। সেই সূত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের বিভিন্ন সংস্থার সহায়তায় তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। যার ফলে সে বিষয়টি এখন নেই তবুও আমরা সতর্ক রয়েছি।’ তিনি বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করব সামনের দিনগুলোতেও পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে। এ ক্ষেত্রে সব মহলের সহযোগিতা একান্ত কাম্য। শনিবার বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। ১ লাখ ২২ হাজার ৮৮২ জন পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা রয়েছে। এই ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৪২ জন শিক্ষার্থী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘একজন শিক্ষার্থীর পেছনে যেন দুজন অভিভাবক না আসে’

প্রকাশিত সময় : ১২:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩