বিএনপি জঙ্গিবাদ, দুর্নীতি করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ মে) দুপুর ১২টায় রাজধানীর আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ছয় বছর দেশের বাইরে ছিলাম। তৎকালীন সেনাবাহিনীর কর্তাব্যক্তিদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে আসি। দেশে ফেরার পর আমার পরিবারের হত্যাকারীদের বিচার চাওয়ার অধিকারটুকুও ছিল না। দেশে ফিরেছিলাম শুধু একটি প্রত্যয় নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। শিক্ষাসহ সব ক্ষেত্রই যাতে আন্তর্জাতিক মানে উন্নীত হয় সেজন্য সব পদক্ষেণ নেওয়া হয়েছে। এসময় তিনি আরও বলেন, আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার গতির যেন অব্যাহত থাকে। আমার এইটুকু দাবি।
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিএনপির জঙ্গিবাদ, দুর্নীতিতে দেশের ভাবমূর্তি নষ্ট
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৪:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- ১১১
Tag :
সর্বাধিক পঠিত
























