বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ১০ জন হাসপাতালে

গুচ্ছভিত্তিক ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২০ মে) দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সংঘষেৃর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ছাত্রলীগের কর্মী নাজমুল ও প্রান্তর মধ্যে মোটরসাইকেল রাখা নিয়ে কথা-কাটাকাটি হয়। সেই জেরে পরীক্ষা শেষ হওয়ার পর পৌনে ২টার দিকে দুই গ্রুপের সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সংঘর্ষে জড়ান। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ১০ জন হাসপাতালে

প্রকাশিত সময় : ০৬:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩