রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে সৌরভ রায় (২৫) নামের এক যুবক নিহেত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। সৌরভ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা গ্রামের কৃষ্ণচন্দ্র রায়ের ছেলে। তিনি বর্তমানে কেরানীগঞ্জের জিনজিরা বাজারে পরিবারের সঙ্গে থাকতেন। এক ভাই, এক বোনের মধ্যে তিনি ছোট ছিলেন। মতিঝিলে কাস্টমস অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন সৌরভ। নিহতের বাবা কৃষ্ণচন্দ্র রায় বলেন, ‘সকাল সাড়ে ৮টায় কেরানীগঞ্জের বাসা থেকে অফিসের উদ্দেশে বের হয়েছিল। দুপুর ১২টার দিকে পুলিশের মাধ্যমে খবর পাই সৌরভ ট্রেনে কাটা পড়ে মারা গেছে।’ ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, দুপুরে বনানী রেলস্টেশনের দক্ষিণ পাশে গেট নং ২১/বি রেল লাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে রাস্তা পার হওয়ার সময় এগারো সিন্দুর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। পরে খবর পেয়ে দুপুর ২টার দিকে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বনানীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৭:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- ১২২
Tag :
সর্বাধিক পঠিত
























