বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবিতে গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গণিত বিভাগের ম্যাথ অ্যাসোসিয়েশনের উদ্দ্যোগে ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার ( ২৯ মে ২০২৩) দুপুর ২ঃ৩০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গণিত বিভাগের ৩১২ নং কক্ষে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভাগের সকল শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. ডিপঙ্কর কুমার। অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও ফুল দিয়ে অভ্যার্থানা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল ও টি-শার্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গণিত বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী মোঃ সম্রাট। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান বলেন,‘‘ গণিত বিভাগ অত্র বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিষ্ঠিত বিভাগ। পড়ালেখা, খেলাধুলাসহ অন্যান্য সকল ক্ষেত্রে গণিত বিভাগ অনেক এগিয়ে। তিনি গণিত বিভাগের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাদের সেমিনারের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়ার ও আশ্বাস দেন।’’ সভাপতির বক্তব্যে গণিত বিভাগের চেয়ারম্যান ড. ডিপঙ্কর কুমার বলেন,‘‘আমাদের বিভাগে যথেষ্ট পরিমাণে শিক্ষক আছে যার দ্বারা আমরা সহজেই অন্য বিভাগ থেকে এগিয়ে থাকতে পারি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আমরা যথাসম্ভব তোমাদের দাবিগুলো পূরণ করার চেষ্টা করব। তিনি আরো বলেন,গণিত যদিও একটি কঠিন বিষয় তবে এটাকে কঠিন করে নেওয়ার কিছু নেই, শিক্ষার্থীদের অনেকে এটাকে কঠিন ভেবে ভালোভাবে পড়ালেখা না করে পরে রেজাল্ট খারাপ করে।পরিশেষে তিনি বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বশেমুরবিপ্রবিতে গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত সময় : ১২:০০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩