বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ‘টেকনোলজি,বিজনেস এন্ড জাস্টিস’ শীর্ষক দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।

সোমবার (৫ জুন) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির তৃতীয় তলায় কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপাচার্য অধ্যাপক ড সৌমিত্র শেখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি মহিবুল হাসান চৌধুরী তার বক্তব্যে বলেন,বিশ্ববিদ্যালয় হচ্ছে আন্তর্জাতিক মানের মানুষ তৈরির প্রতিষ্ঠান।শিক্ষার্থীদের উচিত সাংস্কৃতিক কার্যক্রম ও খেলাধুলায় অংশ নেওয়া।এই কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডল থেকে আসা ইতিবাচক উপস্থাপনা শিক্ষক-শিক্ষার্থীদের পরিবর্তনের মাধ্যমে দেশের পরিবর্তন করবে।  স্মার্ট সিটিজেন,স্মার্ট,ফিউচার ও স্মার্ট বাংলাদেশের জন্য আমি উৎসাহিত করব কেবলই একাডেমিক পড়াশোনা নির্ভর না হয়ে  শিক্ষার্থীরা যেন গতানুগতিক ধারার বাইরে গিয়ে বাস্তবমুখী সমস্যা সমাধানে নানান বিষয়ে দক্ষ হয়ে উঠে।স্মার্ট ফিউচারের জন্য স্মার্ট সিটিজেন হতে অবশ্যই সহনশীল ও দক্ষ হওয়া প্রয়োজন।

উপাচার্য অধ্যাপক ড সৌমিত্র শেখর বলেন,উপাচার্য হিসেবে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের যে মোটো দিয়েছিলাম শিক্ষা,গবেষণা ও উন্নয়ন,সেই মোটো নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তৈরির ঘোষনা ও পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি একটি স্মার্ট ক্যাম্পাস তৈরির মাধ্যমে  স্মার্ট বাংলাদেশের অংশ হওয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড দূর্গাদাস ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ড হুমায়ুন কবির,প্রক্টর অধ্যাপক ড উজ্জ্বল কুমার প্রধান,  জাপানের ইউনিভার্সিটি অব হিয়গো থেকে ড সিয়োজি কোবাশি, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি মারা থেকে ড হার্টিনি সারিপান ও নেপালের কাঠমুন্ডু ইউনিভার্সিটি থেকে ড বিনোদ কৃষ্ণ শ্রেষ্ঠ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু

প্রকাশিত সময় : ০৬:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩