বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

সিলেটের বালাগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আতিকুর রহমান (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। সোমবার (১২ জুন) বিকেলে বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ‌্যা ৬টার দিকে কর্তব‌্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আতিকুর রহমান বালাগঞ্জ উপজেলার দেওয়াবজার ইউনিয়নের বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের ছেলে। তিনি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটির সিএসই’র দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, আতিকুর রহমান সিলেটে থাকেন। সোমবার সকালে তিনি একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতার বিষয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। এটা শেষ করে বিকেলে বাড়ি ফিরছিলেন। পরে বাড়ির সামনে মাদ্রাসার পাশে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, প্রতিবেশীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমার দুইজনকে আটকও করেছি। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিলেটে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

প্রকাশিত সময় : ০২:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩