বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘এক হবে কারিগরি ও সাধারণ শিক্ষা’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কারিগরি শিক্ষাকে একটি পৃথক শিক্ষা হিসেবে না রেখে সাধারণ শিক্ষার সঙ্গে সমন্বয় করা হবে। সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের জন্যও দক্ষতা-নির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করে এ কথা বলেন তিনি। শিক্ষা উপমন্ত্রী বলেন, উচ্চশিক্ষা শেষ করেও বৃত্তিমূলক কারিগরি শিক্ষা নেয়ার সুযোগ আরো বাড়ানো হবে। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সরকার ঘোষিত লক্ষ্য অর্জনের পক্রিয়ায় পরিবর্তন আনার কথা জানান উপমন্ত্রী। তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জীবনব্যাপী ও অব্যাহত শিক্ষা হিসেবে সবার জন্য উন্মুক্ত রাখা হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের ড. ওমর ফারুক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিন, বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ডুয়েটের অধ্যাপক ড. রায়হান এবং আইডিইবির সভাপতি আব্দুল হামিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘এক হবে কারিগরি ও সাধারণ শিক্ষা’

প্রকাশিত সময় : ০৬:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩