বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুদান থেকে ফিরলেন আরও ৮০ বাংলাদেশি

যুদ্ধিবধ্বস্ত সুদান থেকে দেশে ফিরেছেন আরও ৮০ বাংলাদেশি। সরকারের উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার বা সোমবার আরও ৭৯ জন বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরবেন।সুদানে অবনতিশীল পরিস্থতির কারণে ওই দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশিকে সুদান ছেড়ে আসার পরামর্শ দেয় বাংলাদেশ সরকার। এর পরিপ্রেক্ষিতে গত ১২ মে পর্যন্ত ৭২১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গত ২৭ জুন আরও বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানান। তিনি বলেন, দেশে ফিরতে আর কেউ আগ্রহী না থাকায় বাংলাদেশ উদ্ধার ক্যাম্প বন্ধ করে।কিন্তু এর পরপরই পোর্ট সুদানে অনেক বাংলাদেশি জড়ো হতে শুরু করে। খার্তুমের পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় কয়েক দিনের মধ্যে এ সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। লোহিত সাগরের তীরে খোলা আকাশের নিচে তাদের রাত কাটে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুদান থেকে বাংলাদেশ কনস্যুলেট ওই বাংলাদেশিদের ফিরিয়ে আনার কথা বিবেচনার অনুরোধ জানালে সরকার তা অনুমোদন দেয়।

জেদ্দার কোনো ফ্লাইট না থাকায় বদর এয়ারলাইন্সে দোহা যাওয়ার নতুন রুটে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ফ্লাইটে গত শুক্রবার ৮০ জন বাংলাদেশিকে সুদান থেকে দোহায় আনা হয়। এরপর তাদের ঢাকায় আনা হয়েছে। আরও ৮০ জন বাংলাদেশি যাত্রীর একইভাবে সুদান ছেড়ে আসার কথা।প্রসঙ্গত, সুদানে গত ১৫ এপ্রিল নতুন করে সংঘাত দেখা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সুদান থেকে ফিরলেন আরও ৮০ বাংলাদেশি

প্রকাশিত সময় : ১০:১৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩