বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে হৃদয়ের একটি অংশ রেখে যাচ্ছি: এমি মার্তিনেজ

বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে পাওয়া আতিথেয়তা ছুঁয়ে গেছে এমি মার্তিনেজের হৃদয়। জানিয়ে গেলেন, এদেশে ফিরতে অপেক্ষায় থাকবেন তিনি।

বিদায়বেলায় ইন্সটাগ্রামে বাংলাদেশ সফরের পাঁচটি ছবি পোস্ট করেছেন এমিলিয়ানো। সেখানে জানিয়েছেন এদেশের মানুষের দেওয়া ভালোবাসা অনুভব করার কথা, ‘নেক্সট ভেঞ্চার্স ও ফান্ডেডনেক্সটের সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশে অসাধারণ একটি সফর করলাম। এখানকার মানুষ আমার হৃদয়কে বিগলিত করেছে তাদের ভালোবাসা, যত্ন ও অতুলনীয় আতিথেয়তা দিয়ে। নিকট ভবিষ্যতে এই সুন্দর দেশটিতে ফিরে আসতে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকব।’

চেনা-অচেনা বহু মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও অগণিত আরও অনেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের নামও হয়তো আমি জানি না, কিন্তু তাদের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের সঙ্গে এখন যে বিশেষ বন্ধনে আমি যুক্ত, তা গড়ে তোলায় আপনাদের সবার অবদান আছে।’

বাজপাখি নামটি ও বাংলাদেশের প্রতি তীব্র ভালোবাসা তুলে ধরেছেন এমিলিয়ানো, ‘পরের সফরের আগপর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলেও এখানে হৃদয়ের একটি অংশ রেখে যাচ্ছি। আমি চিরকাল বাংলাদেশ বাজপাখি হিসেবে জাদুমুগ্ধ হয়ে থাকব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশে হৃদয়ের একটি অংশ রেখে যাচ্ছি: এমি মার্তিনেজ

প্রকাশিত সময় : ১১:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩