বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে এইচএসসি পরীক্ষা শুরু

রাজশাহীতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় এই পরীক্ষা শুরু হয়। চলবে টানা দুপুর ১ টা পর্যন্ত।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৩৮ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৭৩ হাজার ৩০১ জন ও ছাত্রী ৬৫ হাজার ৬৫৯ জন।

শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা বলছেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) যথা সময়ে পরীক্ষা শুরু হবে।

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এই শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১৭ হাজার ৮৫২ জন। ছাত্রী ১৬ হাজার ৫৯৫ জন। মানবিক বিভাগ থেকে ৯১ হাজার ৯৫ জন পরীক্ষার্থী। এরমধ্য ছাত্র ৪৬ হাজার ৪২২ জন ও ছাত্রী ৪৪ হাজার ৬৭৩ জন। ব্যবসায়ী শিক্ষা বিষয় থেকে বিভাগ থেকে ১৩ হাজার ২৯১ জন পরীক্ষার্থী। এরমধ্য ছাত্র ৮ হাজার ৯৫০ জন ও ছাত্রী ৪ হাজার ৩৪১ জন। এছাড়া অনান্য বিষয় মিলে আরো ১২৭ পরীক্ষায় অংশ নিচ্ছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মঞ্জুর রহমান খান বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যেদিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে এইচএসসি পরীক্ষা শুরু

প্রকাশিত সময় : ১১:২২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩