শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৮ কেজি স্বর্ণসহ বিমান কর্মকর্তা আটক

প্রায় ৮ কেজি ওজনের গোল্ডবারসহ এক বিমান কর্মকর্তাকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)। বিমানবন্দরের হ্যাঙ্গারের সামনে থেকে তাকে আটক করা হয়।

সোমবার( ২১ আগস্ট) দুপুরে এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, রোববার (২০ আগস্ট) রাত ১০টায় ওই কর্মকর্তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৬৮ টি গোল্ড বার পাওয়া যায়। যার ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম।

জানা গেছে, রোববার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দরের এপ্রোন সাইডে নজরদারি করছিল সাদা পোশাকের গোয়েন্দা দল। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট বিজি ৩৮৩ ঢাকায় অবতরণ করে। পরে সেটি হ্যাঙ্গারে পার্ক করা হয়। এরপরে সেখানে সন্দেহভাজন ওই কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোমরে লুকিয়ে রাখা স্বর্ণের কথা স্বীকার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৮ কেজি স্বর্ণসহ বিমান কর্মকর্তা আটক

প্রকাশিত সময় : ০২:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩