চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পাতিলা গ্রাম থেকে ৫ কেজি ৪৭৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়ান সদরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবি এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে একজন ব্যক্তি জীবননগর থানার পাতিলা গ্রামের ঈদগাহ এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। অভিযানে ৫ কেজি ৪৭৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৪ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জীবননগর সীমান্ত থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণ উদ্ধার
-
ঝিনাইদহ প্রতিনিধি - প্রকাশিত সময় : ১০:২৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- ১১৭
Tag :
সর্বাধিক পঠিত


























