সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ক্লাস-পরীক্ষা বর্জন করে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। বৃহষ্পতিবার (২৪ অগাস্ট) কোর্ট রোডস্থ পানি উন্নয়ন বোর্ডের সামনে ম্যাটস মৌলভীবাজার ক্যাম্পাসে গিয়ে দেখা যায় প্রশাসনিক ভবনের সামনে চার দফা দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।১৮ অগাস্ট থেকে শুরু হওয়া আন্দোলনের আজ ষষ্ঠ তম দিন। এদিন মৌলভীবাজার ম্যাটসের সাথে, ন্যাশনাল লাইফ কেয়ার ক্যাম্পাসের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন।আন্দোলনকারীরা অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ প্রদান এবং জাতির পিতা বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান।
বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ম্যাটস শিক্ষার্থী বিকাশ মল্লিক জানান তাদের দাবিগুলো যৌক্তিক। দাবিগুলো মানলে ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।  আগামী রোববার (২৭ আগস্ট) সকল শিক্ষার্থীদের নিয়ে মিছিল করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে ক্লাস-পরীক্ষা বর্জন করে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

প্রকাশিত সময় : ১০:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩