রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯৪০ পিস ইয়াবা, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ২৭ বোতল ফেনসিডিল ও ২৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- ১০১
Tag :
সর্বাধিক পঠিত



























