বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন নভেম্বরে, থাকবেন রাষ্ট্রপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তবে নভেম্বরের কোন দিন এই সমাবর্তন অনুষ্ঠিত হবে, তা জানানো হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ ও ২০১৮ সালের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা এবারের সমাবর্তনে অংশ নিতে পারবেন। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে থেকে শুরু হবে সমাবর্তনের রেজিস্ট্রেশন, যা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। অংশগ্রহণকারীদের সমাবর্তন কস্টিউম ফেরত দিতে হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন নভেম্বরে, থাকবেন রাষ্ট্রপতি

প্রকাশিত সময় : ০৯:০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩