সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের পরপরই বাংলাদেশে আসছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। টাইগারদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি। টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তান সিরিজের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯ নভেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ১৪ নভেম্বর। অর্থাৎ এর পাঁচ দিন পরই শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজটি। ২০ ও ২২ নভেম্বর সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। তিনটি টি-টোয়েন্টিই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

২৬ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু দুই দলের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট, যেটি অনুষ্ঠিত হবে মিরপুরে।

পাকিস্তান ক্রিকেট দল সবশেষ বাংলাদেশ সফর করেছে ২০১৬ সালে। সেবার এশিয়া কাপ খেলতে এসেছিল দলটি। এর ঠিক এক বছর আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপের পরপরই বাংলাদেশে আসছে পাকিস্তান

প্রকাশিত সময় : ১০:৫৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১