শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সেই সাথে মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত থাকায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় এসআই মিয়া নাসির উদ্দিন, এসআই মো. আনোয়ারুল ইসলাম পাঠান, এএসআই জীবন বাকতি, এএসআই মোসলেহ উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ৪৯০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। সেই সাথে মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত থাকায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, শ্রীমঙ্গল থানা এলাকায় প্রায় প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন উঠতি বয়সের যুবক, শিক্ষার্থীসহ সবাইকে মাদক থেকে দূরে রাখতে থানা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি মাদক ব্যবসায়ী, মাদক সেবীসহ বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত আছে তাদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শ্রীমঙ্গলে চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৬:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- ১৪৬
Tag :
সর্বাধিক পঠিত



























