শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে আসছে ৪ কোটি ডিম

Egg

অস্থিতিশীল ডিমের বাজারে স্থিতি আনতে ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গতকাল রোববার দেশের চার প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে সরকার আমদানির পর বাজার স্থিতিশীল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে। মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, আমদানি করা ডিম লেটার অব ক্রেডিট (এলসি) খোলার এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই এটি শুরু হবে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় আমিষের দাম বাড়ার মধ্যে খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার। সেদিন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী জানিয়েছিলেন, স্থানীয়বাজারে ডিমের দাম না কমলে সরকার ডিম আমদানির সিদ্ধান্ত নেবে। তবে সরকারের বেঁধে দেওয়া দামের প্রভাব পড়েনি রাজধানীর কাঁচাবাজারে। এর জেরে এবার ডিম আমদানির অনুমোদন দিলো মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারত থেকে আসছে ৪ কোটি ডিম

প্রকাশিত সময় : ০৫:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩