শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্রিকেটর সবচেয়ে সংক্ষিপ্ত এই ফরম্যাটে ভারতের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। তবে ওয়ানডে ও টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি।

বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক বিবৃতিতে বিরাট কোহলি এই সিদ্ধান্তের কথা জানান।

সময়ের অন্যতম সেরা এই ব্যাটার বিবৃতিতে লিখেছেন, ‘দুবাইয়ে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আমি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছি।’

কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলের নেতৃত্ব ছাড়বেন কোহলি। তার জায়গায় অধিনায়ক হবেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি শিরোপা জেতা রোহিত শর্মা। কোহলির টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ঘোষণার মধ্য দিয়ে সেই গুঞ্জনই সত্য হলো।

কোহলি লিখেছেন, ‘কাজের চাপ বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। গত ৮-৯ বছর তিন ফরম্যাটে আমার খেলা এবং শেষ ৫-৬ বছর ধরে নিয়মিত অধিনায়কত্ব করে যাওয়ার বিষয়টি বিবেচনা করে আমি অনুধাবন করেছি, ওয়ানডে ও টেস্টে নেতৃত্ব দিতে আমার নিজেকে সময় দেওয়া প্রয়োজন।’

যোগ করেন, ‘টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আমার সময়ে আমি দলের জন্য সবকিছু উজাড় করে দিয়েছি। টি-টোয়েন্টি অধিনায়কের জন্য এবং ব্যাটসম্যান হিসেবে দলকে সামনে নেওয়ার জন্য আমি এটা চালিয়ে যাব।’

কোহলি বলেছেন, ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী, সতীর্থ রোহিত শর্মা, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহর সঙ্গে আলাপের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ হাজি

বিশ্বকাপের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন কোহলি

প্রকাশিত সময় : ০৯:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১