রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।সোমবার (৯ অক্টোবর) সকাল ১০ টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, আজ সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইল এসএ পরিবহন কার্যালয়ের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের খবর পাই। এর পাঁচ মিনিটের মাথায় সেখানে আমাদের চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে, ঘটনাস্থলে যাচ্ছে। আগুন লাগার কারণ জানা যায়নি বলেও উল্লেখ করেন এ ফায়ার কর্মকর্তা।
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কাকরাইলে এসএ পরিবহন কার্যালয়ে আগুন
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:২২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- ১৫৪
Tag :
সর্বাধিক পঠিত


























