শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনে ভারত যেতে গুনতে হবে বাড়তি টাকা

আবারও বেড়েছে ঢাকা কলকাতা রুটের তিন ট্রেনের ভাড়া । ঢাকা থেকে কলকাতা, নিউ জলপাইগুড়ি এবং খুলনা থেকে কলকাতা রুটে এই তিন ট্রেন চলাচল করে। ফলে এখন থেকে ট্রেনে ভারত যেতে গুনতে হবে বাড়তি টাকা।

এর আগে গত ৬ জুন ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির কথা বলে ভাড়া বাড়ানো হয়েছিল।

ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির কথা জানানো হয়েছে রেলওয়ে থেকে। গত ৫ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মোহাম্মদ মিহরাবুর রশিদ খাঁন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন আদেশ অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেসের ঢাকা টু কলকাতা এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্স ও ভ্যাটসহ মোট ৪ হাজার ৯০০ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩ হাজার ৬০০ টাকা।

খুলনা থেকে কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্সসহ মোট ২ হাজার ৯৫০ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২ হাজার ৩০০ টাকা।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৬ হাজার ৭২০ টাকা, এসি সিটের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৪ হাজার ২৯০ টাকা, এসি চেয়ারের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩ হাজার ৮৬০ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ট্রেনে ভারত যেতে গুনতে হবে বাড়তি টাকা

প্রকাশিত সময় : ১১:৩২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩